সংবাদ

বিশ্বকাপের টিকেট পাওয়ার পর থেকে ‘নির্ঘুম’ কুরাসাও

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

বিশ্বকাপের টিকেট পাওয়ার পর থেকে ‘নির্ঘুম’ কুরাসাও

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র দেড় লাখ জনসংখ্যার কুসারাও বিশ্বকাপের টিকেট পাওয়ার পর থেকেই ‘নির্ঘুম’ সময় কাটাচ্ছে । দলটির ফরোয়ার্ড তাহিথ চং বলেছেন, বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছে কুরাসাও। আগামী রোববার নিজেদের প্রথম ম্যাচে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে তারা। প্রথমবার বিশ্ব মঞ্চে খেলতে মুখিয়ে আছেন দলটির সবাই। তবে চংয়ের কাছে ম্যাচটির গুরুত্ব অন্য সবার চেয়ে একটু বেশি। কারণ, কুরাসাও দলের মধ্যে তিনিই একমাত্র ফুটবলার, যার জন্ম এই দ্বীপটিতে।

শৈশবের বেশিরভাগ সময় কুরাসাওয়ে কাটান চং। পরে ফুটবলে ক্যারিয়ার গড়তে পাড়ি জমান নেদারল্যান্ডসে। ডাচ যুব দলগুলোতেও খেলেন তিনি। কিন্তু সিনিয়র ফুটবলে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এলে, কুরাসাওকেই বেছে নেন ২৬ বছর বয়সী চং।

কুরাসাওয়ের জার্সিতে চং সবশেষ মাঠে নামেন গত ৩০ মে, স্কটল্যান্ডের বিপক্ষে। প্রীতি ম্যাচটিতেও জালের দেখা পান তিনি। এবার বিশ্ব মঞ্চে নিজের দ্যুতি ছড়ানোর পালা তার।

গত নভেম্বরে জ্যামাইকার বিপক্ষে ড্র করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে কুরাসাও। ফিফাকে দেয়া সাক্ষাকারে চং বলেছেন, সেই থেকে আনন্দ-উন্মাদনায় দিন কাটছে কুরাসাওয়ের সবার।

‘আমার মনে হয়, দ্বীপটি এখনও ঘুমায়নি। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার পর প্রায় পাঁচ মাস হয়ে গেছে। বিশ্বকাপকে ঘিরে সেখানকার মানুষ ভীষণ আনন্দ করছে এবং পরিবেশটা পুরোই পাগলাটে। সাধারণত সেখানে ব্রাজিলের সমর্থক বা আর্জেন্টিনার সমর্থক থাকে, কিন্তু এবার যেহেতু আমরা নিজেরাও খেলছি, তাই দৃশ্যটা একেবারেই আলাদা হবে। প্রত্যেকেই এবার কুরাসাওয়ের পক্ষে গলা ফাটাবে, যা দেখতে সত্যিই দারুণ হবে।’

বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ হয়ে থাকা চং বলেছেন, শুধু তিনি নন, দলের সবারই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।

‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো হবে, কেবল আমার জন্য নয়, পুরো দলের জন্য। কারণ আমরা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ছোট দেশ, আর আমাদের প্রত্যেকের এখানে পৌঁছানোর গল্পটাও আলাদা। এটা ছিল লম্বা একটা যাত্রা। আমি সম্প্রতি দলের সঙ্গে যোগ দিয়েছি, কিন্তু আমাদের অধিনায়ক লেয়ান্দ্রো বাকুনা ও গোলরক্ষক এলয় রুম ১০ বছরের বেশি সময়ে ধরে এই দলের সঙ্গে আছেন, তাই বুঝতেই পারছেন তাদের অনুভূতিটা কেমন।’

‘ই’ গ্রুপে জার্মানি ছাড়াও কুরাসাওয়ের অন্য দুই প্রতিপক্ষ আইভরি কোষ্ট ও ইকুয়েডর।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

বিশ্বকাপের টিকেট পাওয়ার পর থেকে ‘নির্ঘুম’ কুরাসাও

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত