শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট নিরসন এবং পঠন-পাঠনে গতি ফিরিয়ে আনতে এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
তিনি
জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি
ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি
বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত
হলে এসএসসি পরীক্ষা বর্তমান সময়সূচির চেয়ে অন্তত চার
মাস এগিয়ে আসবে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে
ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা
হচ্ছে।
শনিবার
দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত
একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের
সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব তথ্য তুলে
ধরেন।
তিনি
বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের
অভিশাপ দূর করতে আমরা
বদ্ধপরিকর। করোনা পরবর্তী পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক
অস্থিতিশীলতার কারণে গত কয়েক বছরে
পাবলিক পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের বিপর্যয়
দেখা দিয়েছিল। সেই এলোমেলো হয়ে
যাওয়া সময়সূচিকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই আমরা এ পদক্ষেপ
গ্রহণ করেছি। আমরা চাই ২০২৭
সালের এসএসসি পরীক্ষা যেন চলতি বছরের
ডিসেম্বরের মধ্যেই সফলভাবে সম্পন্ন করা যায়।
একই
সাথে উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার
সময়সূচি নিয়েও আশার কথা শুনিয়েছেন
মন্ত্রী। তিনি উল্লেখ করেন,
এসএসসি পরীক্ষার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও আগের চেয়ে এগিয়ে
আনা হবে। তবে এইচএসসি
পরীক্ষা ঠিক কবে থেকে
শুরু হতে পারে, সে
বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ এখনই
প্রকাশ করেননি তিনি।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন