সংবাদ

বৈশ্বিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক জাতীয় প্রশিক্ষণ শুরু

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পিএম

বৈশ্বিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক জাতীয় প্রশিক্ষণ শুরু

​বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
​বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও’র নিয়ম মেনে চলতে, হালনাগাদ থাকতে এবং বৈশ্বিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে হলে নোটিফিকেশন একটি অপরিহার্য উপাদান।
তিনি উল্লেখ করেন, নোটিফিকেশন ডব্লিউটিও’র টুলবক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি সঠিকভাবে বজায় রাখতে পারলেই আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করা সম্ভব হবে।
মন্ত্রী এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে অভিহিত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করাই এই প্রশিক্ষণের মূল সাফল্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
​বাণিজ্যমন্ত্রী ডব্লিউটিও’র ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন (আইটিটিসি) এর সাথে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে বিশ্ব সম্প্রদায় সম্মিলিতভাবে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তা আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে খুব শিগগিরই ডব্লিউটিও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক প্রশিক্ষণ আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডব্লিউটিও-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের হেড অব কাউন্সিলর আইটিটিসি ওসমান আলী খিলজি এবং ডব্লিউটিও-এর সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল এশিয়া ও ককেশাস অঞ্চলের হেড অব কাউন্সিলর ড. কেঞ্জা লি মেনটেক। উল্লেখ্য, এই চার দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন, যেখানে ডব্লিউটিও সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক সেশনে প্রশিক্ষণ পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বৈশ্বিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধিতে ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক জাতীয় প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত