সংবাদ

ইসির বরাদ্দ ৪৪০০ কোটি টাকা, করতে হবে স্থানীয় নির্বাচন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

ইসির বরাদ্দ ৪৪০০ কোটি টাকা, করতে হবে স্থানীয় নির্বাচন
ছবি : সংগৃহীত

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৬৪৩ কোটি ৩৪ লাখ টাকা। আর ৭৫৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উন্নয়ন ব্যয়ে। নতুন অর্থ বছরে ইসিকে স্থানীয় সরকারের পাঁচটি ধাপে নির্বাচন পরিচালনা করতে হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ বরাদ্দের কথা জানান। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের বছর  (২০২৫-২৬ অর্থবছর) ইসির জন্য বরাদ্দ ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা। এরমধ্যে পরিচালন ব্যয় ছিল ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা। ২২৯ কোটি ৫ লাখ টাকা ছিল উন্নয়ন খাতে। ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত বাজেট দাঁড়ায় ৪ হাজার ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা।

এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ইসির জন্য পরিচালনা খাতে বরাদ্দ ছিল ৭৯৩ কোটি টাকা। উন্নয়ন খাতে ছিল ৪৩৭ কোটি টাকা।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের ভোটের প্রস্তুতি চলছে। এরমধ্যে স্থানীয় সরকারের ৪ হাজার ৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা ও ১৩ সিটি করপোরেশনের বিভিন্ন পদ নির্বাচন উপযোগী রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেছেন, বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই জুলাই-অগাস্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, কোন নির্বাচন কবে হবে।

নতুন অর্থবছরে ইসির প্রধান কাজের মধ্যে রয়েছে- সিটি নির্বাচন, পৌরসভা, উপজেলা, ইউপি নির্বাচন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের উপ-নির্বাচন আয়োজন; কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন; ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ; পেপার লেমিনেটেড এনআইডি প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ; স্মার্ট এনআইডি বিতরণ; আঠারো বছরের কম বয়সীদের নিবন্ধন ও এআইডি প্রদান; প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন; এনআইডি মিনি আর্কাইভ স্থাপন, কুমিল্লায় ডিআরএস স্থাপন ও এনআইডির তথ্য অবকাঠামোর জন্য সাইবার সেন্সর সিস্টেম স্থাপন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইসির বরাদ্দ ৪৪০০ কোটি টাকা, করতে হবে স্থানীয় নির্বাচন

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত