সংবাদ

আসছে নাটক ‘ভাবী’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

আসছে নাটক ‘ভাবী’

বাংলাদেশের নাট্যাঙ্গনের অভিনেতা নিলয় আলমগীর-এর সঙ্গে ভিন্নধর্মী গল্পের একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী শারমীন জোহা শশী। ‘ভাবী’ শিরোনামের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটিতে শশী অভিনয় করেছেন পারুল চরিত্রে এবং নিলয় আলমগীর অভিনয় করেছেন তার দেবর ইমরান চরিত্রে।

গল্পে দেখা যায়, পারুলের স্বামী বিদেশে থাকেন এবং সেখান থেকে সংসারের খরচ পাঠান। এদিকে ইমরান দেশে থেকে সংসারের দায়িত্ব সামলান। দেবর-ভাবীর সম্পর্কের স্বাভাবিক দুষ্টু-মিষ্টি রসায়নের মধ্যেই এগিয়ে চলে গল্প। তবে একসময় পারুলের স্বামীর মৃত্যু হলে পরিস্থিতি বদলে যায়। গ্রামে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন—দেবর ও ভাবীর সম্পর্ক নিয়ে শুরু হয় কানাঘুষা। সেই সামাজিক চাপ ও বাস্তবতার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে গিয়ে এক ভিন্ন পরিণতির দিকে মোড় নেয়।

নির্মাতার ভাষায়, প্রবাসী পরিবারে এমন পরিস্থিতি অনেক সময়ই দেখা যায়, আর সেই বাস্তবতাকেই তুলে ধরা হয়েছে নাটকে। নির্মাতা মহিন খান বলেন, “প্রায় দশ বছর পর শশী আপার সঙ্গে কাজ করার সুযোগ হলো, তাও আবার আমার পরিচালনায়। তিনি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। চরিত্রের গভীরে গিয়ে যেভাবে তিনি অভিনয় করেন, তা সত্যিই মুগ্ধ করার মতো। একজন পরিচালক হিসেবে আমার কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। নিলয় ভাইও তার চরিত্রে দারুণ অভিনয় করেছেন। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।”

নাটকটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে শারমীন জোহা শশী বলেন, “গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমার চরিত্রটিও প্রচলিত ধাঁচের বাইরে, যেখানে অভিনয়ের অনেক সুযোগ আছে। মহিনের সঙ্গে এটাই আমার প্রথম কাজ, সে অনেক যত্ন নিয়ে কাজটি করেছে। সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।” উল্লেখ্য, লাক্স তারকা হিসেবে পরিচিত শশী এর আগে কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে সিনেমায় ‘টুনি’ চরিত্রে রিয়াজ-এর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন।

এছাড়া তিনি খিজির হায়াত খান পরিচালিত অস্তিত্বে আমার দেশ-এও অভিনয় করেছেন। পরবর্তীতে অপূর্ব-এর সঙ্গে একটি সিনেমার কাজও শুরু করেছিলেন। দীর্ঘদিন পর ব্যতিক্রমধর্মী গল্পে শশীর এই প্রত্যাবর্তন এবং নিলয়ের সঙ্গে নতুন রসায়ন—সব মিলিয়ে ‘ভাবী’ নাটকটি দর্শকদের জন্য হতে পারে একটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আসছে নাটক ‘ভাবী’

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত