বলিউডে আবারও বক্স অফিসে শক্ত অবস্থান জানিয়ে দিলেন অক্ষয় কুমার। তার অভিনীত নতুন সিনেমা ভূত বাংলা মুক্তির মাত্র চার দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটির বেশি। গত ১৮ এপ্রিল মুক্তি পাওয়া হরর-কমেডি ঘরানার এই ছবিটি খুব অল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত ‘১০০ কোটি ক্লাব’-এ জায়গা করে নিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত চার দিনে
ছবিটির মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১০৬ কোটি টাকারও বেশি। তবে সপ্তাহের প্রথম
কর্মদিবসে কিছুটা ভাটা দেখা গেছে আয়ে। চতুর্থ দিনে ভারতে ছবিটির নেট আয় ছিল প্রায় ৬.৭৫
কোটি টাকা, যা স্বাভাবিকভাবেই সপ্তাহান্তের তুলনায় কম। তবুও সার্বিকভাবে ছবিটির বক্স
অফিস পারফরম্যান্সকে শক্তিশালী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ছবিটি পরিচালনা করেছেন
প্রিয়দর্শন। এতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। হরর ও কমেডির মিশেলে
নির্মিত এই সিনেমা দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বাণিজ্যিকভাবে ভালো সূচনা
করেছে।
বিশ্লেষকদের মতে, একই সময়ে বড় বাজেটের অন্যান্য চলচ্চিত্রের সঙ্গে
প্রতিযোগিতা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উত্তেজনার মধ্যেও ‘ভূত বাংলা’র
এই সাফল্য বলিউডের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। সব মিলিয়ে, বছরের শুরুর দিকেই অক্ষয়
কুমারের এই সাফল্য বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন করে আশার সঞ্চার করেছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন