উৎসব এলেই সংগীতাঙ্গনে শুরু হয় নতুন গানের জোয়ার। সেই ধারাবাহিকতায় এ প্রজন্মের সঙ্গীতশিল্পী এমডি শুভ এবার ঈদুল আজহা উপলক্ষে নিয়ে আসছেন দুটি নতুন গান তোর মায়াবী চোখ এবং তোমাকে দেখে ভালো লেগেছিল সত্যি। ইতোমধ্যে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এই গানগুলোতে এমডি শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন লেমিস।
গানের কথা লিখেছেন তাহামিদুল এবং এমডি শুভ নিজেই। গান দুটির মিউজিক
ভিডিও চিত্রায়ণ করা হয়েছে অস্ট্রেলিয়ার দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে। এর মধ্যে রয়েছে
বিশ্ববিখ্যাত সিডনি অপেরা হাউস, সিডনি হারবার ব্রিজসহ আরও মনোরম পরিবেশ। ভিডিওতে এমডি
শুভর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে প্রিয়তা-কে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রহমত
উল্লাহ এবং প্রযোজনা করেছেন তাহামিদুল। গান দুটি প্রকাশিত হবে ঞও ঙৎরমরহধষং ব্যানারে।
নতুন গান প্রসঙ্গে এমডি শুভ বলেন, “এটি একটি বিগ বাজেটের কাজ।
প্রযোজক তাহামিদুল ভাইয়ের সহযোগিতায় অস্ট্রেলিয়ার মতো জায়গায়
কাজ করার সুযোগ পেয়েছি, যা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। আমার গানে প্রিয়তা মডেল হয়েছেন,
তিনি খুব ভালো অভিনয় করেছেন। আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।” প্রযোজক
তাহামিদুল বলেন, “আমি অস্ট্রেলিয়ায় থাকলেও বাংলা গান, নাটক ও সিনেমার প্রতি আমার ভালোবাসা
অনেক। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করছি। এই গান দুটি সেই প্রচেষ্টারই
অংশ। আশা করি সবার ভালো লাগবে।” সব মিলিয়ে, মনোরম লোকেশন, নতুন গল্প ও সংগীতের মেলবন্ধনে
ঈদুল আজহায় এমডি শুভর এই দুটি গান দর্শক-শ্রোতাদের জন্য হতে যাচ্ছে বিশেষ আকর্ষণ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন