ছোটগল্প থেকে বড় পর্দায় ,নতুন এক চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রবিউড আলম রবি। শিবব্রত বর্মন-এর ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘সুরাইয়া’। এই সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছবিটির
কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা ও নাজিফা তুষি। এছাড়াও গুরুত্বপূর্ণ
ভূমিকায় রয়েছেন নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, দিলারা জামান, অশোক ব্যাপারী এবং
রাফায়েতউল্লাহ সোহান। ‘সুরাইয়া’ প্রেক্ষাগৃহের জন্য নির্মাতা রবিউড আলম রবির প্রথম
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-এর জন্য নির্মিত তাঁর সিরিজ
‘ঊনলৌকিক’ এবং ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘ফরগেট মি নট’ দর্শক-সমালোচকদের প্রশংসা
কুড়ায়। এই সিনেমার চিত্রনাট্যও তিনি মূল গল্পের লেখক শিবব্রত বর্মনের সঙ্গে যৌথভাবে
লিখেছেন। ছবিটির প্রযোজক ফজলে হাসান। র্যাদারহুড ইনিশিয়েটিভস লিমিটেডের ব্যানারে নির্মিত
এই চলচ্চিত্রে আন্তর্জাতিক সংযোজন হিসেবে যুক্ত হয়েছে জার্মানির নিকো ফিল্ম প্রোডাকশনস।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে
‘সুরাইয়া’। শুধু তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ইতোমধ্যেই নজর কেড়েছে সিনেমাটির চিত্রনাট্য।
২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর এশিয়ান প্রজেক্ট মার্কেটে অংশ নেওয়ার
মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। একই বছর ফ্রান্সের ‘প্রডিউর অ স্যুদ’ ফিল্ম ল্যাবেও অংশ
নেয় প্রকল্পটি। পরবর্তীতে ২০২৪ সালে সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে
নির্বাচিত হয় ‘সুরাইয়া’। এছাড়া বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকেও তহবিল পেয়েছে এই
সিনেমা, যা এর আন্তর্জাতিক সম্ভাবনার ইঙ্গিত দেয়।
প্রযোজক ফজলে হাসান জানান, গত ২০ এপ্রিল থেকে ঢাকায় শুরু হয়েছে ছবিটির শুটিং। মে মাসজুড়ে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং শেষে সম্পন্ন হবে দৃশ্যধারণের কাজ। ‘সুরাইয়া’ মূলত একটি রোমান্টিক ঘরানার চলচ্চিত্র, যেখানে শহুরে জীবনের কঠিন বাস্তবতা ও মানবিক সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হবে। নির্মাতারা জানিয়েছেন, আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সব মিলিয়ে, গল্প, অভিনয় এবং আন্তর্জাতিক সম্পৃক্ততার দিক থেকে ‘সুরাইয়া’ ইতোমধ্যেই হয়ে উঠেছে বহুল প্রতীক্ষিত একটি চলচ্চিত্র, যা দেশ-বিদেশের দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন