নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ দলের। ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তিন পেসারের। পাশাপাশি এগিয়েছেন দুই ব্যাটসম্যান ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। বুধবার (২৯ এপ্রিল) আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে এসব তথ্য জানা গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে তিন পেসার মিলে নিয়েছেন ১৮ উইকেট। নাহিদ রানা তিন ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে এখন ৪৮ নম্বরে। শরীফুল ইসলাম তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। ১১ ধাপ এগিয়ে এখন ২৮ নম্বরে। মোস্তাফিজুর রহমান মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন। ১৪ ধাপ এগিয়ে এখন ৪১ নম্বরে।
সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন ১১ ধাপ এগিয়ে এখন ৩২তম স্থানে। একটি ফিফটিসহ তিন ম্যাচে ১২৯ রান করা লিটন দাস এগিয়েছেন ১৫ ধাপ। তিনি এখন ৬৫ নম্বরে।
ব্যাটিং-বোলিং দু’শাখায় দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ৩৬ রান ও ২ উইকেট নিয়ে তিনি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। মোহাম্মদ নবীর সঙ্গেও তার রেটিং ২৭৫।
শীর্ষে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (৩২৯ রেটিং), দ্বিতীয় স্থানে সিকান্দার রাজা (২৭৬ রেটিং)।
ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি র্যাঙ্কিংও হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহিদ হৃদয় এগিয়েছেন ৯ ধাপ। তিনি এখন ৩৯তম স্থানে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন