সংবাদ

গল্পে-অ্যাডভেঞ্চারে ভরপুর দুরন্ত টিভি’র নতুন সিজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

গল্পে-অ্যাডভেঞ্চারে ভরপুর দুরন্ত টিভি’র নতুন সিজন

আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জনপ্রিয় চ্যানেল দুরন্ত টেলিভিশনের ৩৫তম সিজন। নতুন এই সিজনে থাকছে বিনোদন, শিক্ষা, নাটক, অ্যানিমেশন ও রিয়েলিটি শো–এর সমন্বয়ে বৈচিত্র্যময় আয়োজন।

এবারের সিজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে নতুন ধারার কনটেন্ট সিরিজ—‘অল্প স্বল্প গল্প কথা’, ‘রঙ বেরঙের গল্প’, কার্টুন সিরিজ ‘স্পেস নোভা’, ‘লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস’, ‘আমার ছবি আমার গল্প’, ‘মজার কা- তায়কোয়ানদো’, ‘বলো তো দেখি’, ‘ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস’ এবং ‘অবাক করা গাছের দেশে’সহ আরও জনপ্রিয় আয়োজন। নতুন সিরিজ ‘অল্প স্বল্প গল্প কথা’-তে তিনজন কিশোর বন্ধুর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মজার মজার গল্প তুলে ধরা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা।

এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে এবং রাত ৮টায়। অ্যানিমেটেড গল্পের অনুষ্ঠান ‘রঙ বেরঙের গল্প’ পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮টায় ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। গেম শো ‘বলো তো দেখি’-তে অংশ নেবে তিন সদস্যের দুটি দল, যেখানে থাকবে বুদ্ধি, মজা ও প্রতিযোগিতার মিশেল। অনুষ্ঠানটি পরিচালনা করছেন পার্থ প্রতিম হালদার। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১২টায় এবং রাত ৯টায়। বিজ্ঞানভিত্তিক কার্টুন সিরিজ ‘স্পেস নোভা’-তে ২১৬২ সালের মহাকাশ অভিযানকে কেন্দ্র করে গল্প সাজানো হয়েছে।

এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার বিকাল ৩টায় এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ‘লেক্সি অ্যান্ড লটি ট্রাস্টি টুইন ডিটেকটিভস’ সিরিজে দেখা যাবে দুই শিশু গোয়েন্দা এবং তাদের সঙ্গে থাকা এক কুকুরের অভিযান, যারা বিভিন্ন রহস্যময় ঘটনা ও কেস সমাধানে নামবে। সিরিজটিতে থাকবে অ্যাডভেঞ্চার, রহস্য এবং টিমওয়ার্কের মজার মিশেল। এটি প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে। ‘অবাক করা গাছের দেশে’-তে দেখা যাবে এক কল্পনাময় জগৎ, যেখানে গাছের ভেতরেই লুকিয়ে আছে রহস্য, বিস্ময় আর নতুন নতুন গল্প। এই সিরিজটি শিশুদের কল্পনাশক্তি ও কৌতূহল বাড়াতে বিশেষভাবে তৈরি করা হয়েছে।

এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১টায় এবং সন্ধ্যা ৭টায়। এছাড়া ‘ফোর অ্যান্ড এ হাফ ফ্রেন্ডস’-এ চার বন্ধু ও একটি কুকুরের হাস্যরস ও রহস্যময় অভিযান তুলে ধরা হবে। এটি প্রচারিত হবে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ২টায় এবং সন্ধ্যা ৬টায়। সব মিলিয়ে নতুন সিজনে দুরন্ত টেলিভিশন শিশু-কিশোরদের জন্য আরও সমৃদ্ধ, শিক্ষামূলক ও বিনোদনমূলক কনটেন্ট উপহার দিতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গল্পে-অ্যাডভেঞ্চারে ভরপুর দুরন্ত টিভি’র নতুন সিজন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত