হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও নিয়োগ না দেওয়ায় স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন আদালত। আগামী ১৯ মে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি
মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া জানান,
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের
জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির আলোকে ২৫ জন রিটকারীসহ সারা
দেশের অনেক প্রার্থী পরীক্ষায় অংশ নেন। রিটকারী ২৫ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ
হলেও শেষ পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হয়নি।
নিয়োগ বঞ্চিত হয়ে ২০২১ সালে ভুক্তভোগীরা হাইকোর্টে রিট আবেদন
করেন। চূড়ান্ত শুনানি শেষে আদালত রিটকারীদের নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
নির্দেশ দেন। তবে আদালতের সেই রায় বাস্তবায়ন না হওয়ায় রিটকারীরা পুনরায় আবেদন করেন।
পরবর্তীতে আদালত গত ২৩ এপ্রিলের মধ্যে রায় বাস্তবায়নের মাধ্যমে
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও
অধিদপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আদালতের সুস্পষ্ট নির্দেশনা প্রতিপালন না করায় এবং নিয়োগ
কার্যক্রম ঝুলিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করে আদালত আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে
সশরীরে তলবের এই আদেশ দেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন