গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে ২০টিরও বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন আন্দোলনকর্মীকে আটক করেছে ইসরাইলি বাহিনী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি
জানিয়েছে, আটককৃতদের বর্তমানে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
“২০টির বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন কর্মীকে এখন শান্তিপূর্ণভাবে ইসরাইলের ভূখণ্ডের
দিকে নিয়ে যাওয়া হচ্ছে।” অভিযান চলাকালীন ইসরাইলি নৌবাহিনীর একটি জাহাজ থেকে ধারণকৃত
ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে কর্মীদের অবস্থান দেখা যাচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া
যুদ্ধের পর গাজায় প্রবেশের সব কটি পথই কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল। জাতিসংঘসহ
বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা অভিযোগ করে আসছে যে, ইসরাইলি বাধার কারণে অবরুদ্ধ গাজায়
পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারছে না। এর ফলে অঞ্চলটিতে খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের তীব্র
সংকট দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে সমুদ্রপথে ত্রাণ
পাঠানোর এই উদ্যোগ নেওয়া হলেও ইসরাইলি বাহিনীর হস্তক্ষেপে তা পণ্ড হয়ে গেল। আন্তর্জাতিক
বিভিন্ন মানবাধিকার সংস্থা এই আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন