দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অজানা গল্প, মানুষ আর জীবনের ভিন্ন বাস্তবতাকে সামনে আনতে শুরু হলো ব্যতিক্রমধর্মী ট্র্যাভেল ডকুমেন্টারি সিরিজ রুচি প্রেজেন্টস গানচিল ‘পথের গল্প’। গত ২৩ এপ্রিল রাজধানীর এক আয়োজনে সিরিজটির উদ্বোধন করা হয়, যেখানে সংগীত ও গল্পের মিশেলে তৈরি হয় ভিন্ন আবহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন’ অভিনেত্রী জয়া আহসান। উদ্বোধনী পর্ব হিসেবে প্রদর্শিত হয় কাছিমের বাপ, যেখানে উঠে এসেছে
আব্দুল লতিফ নামের এক মানুষের ২৪ বছরের সংগ্রামের গল্প। তিনি ইতোমধ্যে ৫০ হাজারের বেশি
কচ্ছপকে সমুদ্রে অবমুক্ত করে নতুন জীবন দিয়েছেন যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
প্রামাণ্যচিত্রটি দেখে মুগ্ধতা প্রকাশ করে জয়া আহসান বলেন, “আমরা
ব্যস্ততার ভিড়ে এমন অসাধারণ গল্পগুলো প্রায়ই দেখতে পাই না। এই উদ্যোগ আমাদের নতুন করে
চারপাশকে দেখার সুযোগ করে দিচ্ছে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন পারভেজ সাইফুল ইসলাম। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভিন্নধর্মী জীবনযাপনকে দর্শকদের সামনে তুলে ধরবে। গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আর সিরিজটির নির্মাতা মোহাম্মদ আলী বলেন, “আমরা চাই, দর্শকরা পরিচিত দেশটিকেই এক নতুন চোখে দেখুক।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুৎফর হাসান ও তামান্না সেতু। উপস্থিত ছিলেন সাংবাদিক মোহসীন-উল-হাকিম, ভ্রমণপ্রেমী অণু-অপু তারেক এবং সিনেমাটোগ্রাফার রাশেদ জামানসহ অনেকে। নির্মাতা মোহাম্মদ আলীর পরিচালনায় ‘পথের গল্প’ সিরিজের পর্বগুলো নিয়মিত প্রকাশিত হবে ইউটিউব ও ফেসবুকে। এই সিরিজের মাধ্যমে দর্শকরা পাবে এমন সব গল্পের সন্ধান, যা চেনা দেশের ভেতরেই লুকিয়ে আছে অচেনা বিস্ময় হয়ে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন