সংবাদ

ভালোবাসা কুড়াতে দুই মহাদেশে জেমস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

ভালোবাসা কুড়াতে দুই মহাদেশে জেমস

দেশ-বিদেশের মঞ্চে সংগীতপ্রেমীদের মাতিয়ে রাখতে আবারও দীর্ঘ আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বাংলা রক সংগীতের জনপ্রিয় তারকা জেমস। ইউরোপ ও ওশেনিয়া—এই দুই মহাদেশের বিভিন্ন দেশে প্রায় তিন মাসব্যাপী কনসার্ট সফরে অংশ নেবেন তিনি ও তার ব্যান্ড নগর বাউল। জানা গেছে, আগামী জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ঢাকা ছাড়বেন জেমস ও নগর বাউলের সদস্যরা।

২৫ জুলাই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে তাদের ইউরোপ সফর। এরপর ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত কনসার্টে অংশ নেবেন এই রক তারকা। এরপর সাইপ্রাসে ৯ আগস্ট একটি কনসার্টে অংশ নেওয়ার পর ইতালির উদ্দেশে যাত্রা করবেন তিনি। ১৬ আগস্ট রোমে অনুষ্ঠিত হবে তার কনসার্ট। এছাড়া ইতালির ঐতিহাসিক শহর ভেনিসেও আয়োজন করা হয়েছে আরেকটি পরিবেশনার। ইউরোপ সফরের শেষদিকে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করার কথা রয়েছে। নগর বাউলের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, স্থানীয় আয়োজকদের আগ্রহ ও দর্শকদের চাহিদার কারণে সফরে কনসার্টের সংখ্যা আরও বাড়তে পারে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, জেমসের প্রতি দর্শকদের ভালোবাসার কারণে নির্ধারিত সূচির বাইরে অতিরিক্ত আয়োজন যুক্ত হয়েছে।

ইউরোপ সফর শেষ করেই জেমস উড়াল দেবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ভারতের জনপ্রিয় রকশিল্পী রূপম ইসলাম ও তার ব্যান্ড ফসিলস–এর সদস্যদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট। আয়োজকদের মতে, বাংলা রক সংগীতের ইতিহাসে এটি হতে যাচ্ছে অন্যতম বড় ও স্মরণীয় আয়োজন। আয়োজকরা জানিয়েছেন, জেমস ও রূপম ইসলামের একসঙ্গে মঞ্চে ওঠা শুধু একটি কনসার্ট নয়, বরং বাংলা রকপ্রেমীদের জন্য এক বিশেষ আবেগের মুহূর্ত। তাদের জনপ্রিয় গানগুলো আবারও জীবন্ত হয়ে উঠবে দর্শকদের সামনে।

সফর প্রসঙ্গে জেমস বলেন, “শ্রোতাদের ভালোবাসার টানেই এই দীর্ঘ সফর। সংগীতের মাধ্যমে যে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, সেটিই আমাকে দেশ-বিদেশের মঞ্চে নিয়ে যায়। যতদিন গান গাইব, ততদিন শ্রোতাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করব।” এদিকে নতুন কোনো গান প্রকাশ না পেলেও সংগীতচর্চা থেমে নেই জেমসের। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি নতুন গানের কাজ চলছে। সেগুলোর কাজ শেষ হলে ধাপে ধাপে প্রকাশ করা হবে। তবে আপাতত নতুন গানের চেয়ে বিশ্বজুড়ে কনসার্টের মঞ্চেই ভক্তদের সঙ্গে সময় কাটাতেই বেশি মনোযোগী এই জনপ্রিয় রক তারকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভালোবাসা কুড়াতে দুই মহাদেশে জেমস

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত