বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্রগুলোর মধ্যে ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী’র ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার নতুন আরেক গোয়েন্দা চরিত্রে তাকে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে।
জানা গেছে, নতুন
একটি ওয়েব সিরিজে গোয়েন্দা আদিত্যনাথ মজুমদার চরিত্রে অভিনয় করতে পারেন পরমব্রত। সিরিজটি
পরিচালনা করবেন অরিত্র সেন। যদিও এ বিষয়ে নির্মাতা, প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা অভিনেতার
পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে ‘সাবাশ ফেলুদা’
সিরিজে ফেলুদার ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন পরমব্রত। পাশাপাশি গোয়েন্দা গল্পনির্ভর
নির্মাণেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ‘গ্যাংটকে গন্ডগোল’ ও ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর মতো
কাহিনি অবলম্বনে নির্মিত সিরিজ পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি।
যদিও সবকিছু এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে, তবু ফেলুদা ও ব্যোমকেশের পর নতুন গোয়েন্দা চরিত্রে পরমব্রতকে দেখার সম্ভাবনা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন