সংবাদ

‘সোলজার’ এর শেষ শুটিংয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:২৮ পিএম

‘সোলজার’ এর শেষ শুটিংয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘সোলজার’ এর কাজ শেষ পর্যায়ে। বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ।

গত বছর প্রকাশিত মোশন পোস্টারে সিনেমাটির গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই অ্যাকশনধর্মী সিনেমায় ভিন্ন এক চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী গল্পে নির্মিত ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। প্রাথমিকভাবে সিনেমাটি ডিসেম্বর মাসে মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়।

সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা সাকিব ফাহাদ জানান, মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের মধ্যেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সাকিব ফাহাদ বলেন, “এই মুহূর্তে সিনেমাটির কাজ নিখুঁতভাবে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর—দুই সময়ই মুক্তির জন্য উপযুক্ত। শুটিং ও পরবর্তী কাজ সম্পন্ন হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঈদের বাইরেও বড় বাজেটের সিনেমা মুক্তির বিষয়ে আশাবাদী এই নির্মাতা। তার মতে, ভালো সিনেমা শুধু উৎসবকেন্দ্রিক না হয়ে সারা বছরই মুক্তি পাওয়া উচিত। দর্শক ও হলমালিকদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখেই ভিন্ন সময়ে ‘সোলজার’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। অ্যাকশন, দেশপ্রেম ও সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত ‘সোলজার’ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। ব্যাংককে শেষ ধাপের শুটিং শেষ হলে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘সোলজার’ এর শেষ শুটিংয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত