অভিনয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন লাক্স সুপারস্টার-২০২৫ এর বিজয়ী বিদূষী বর্ণিতা। একটি ওয়েব ফিল্মের মাধ্যমে পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। জানা গেছে, জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রকল্পটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওয়েব ফিল্মটির সম্ভাব্য নাম হতে পারে ‘জাস্ট ম্যারিড’ অথবা ‘নিউলি ম্যারেড’।
জানা গেছে, পারিবারিক
সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা বাস্তবতা নিয়ে তিনটি দম্পতির গল্পকে কেন্দ্র করে নির্মিত
হবে এই ওয়েব ফিল্ম। আগামী মাসেই এর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে
এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি বিদূষী বর্ণিতা। একইভাবে পরিচালক শিহাব শাহীনও বিস্তারিত
কিছু জানাতে রাজি হননি। তিনি শুধু নিশ্চিত করেছেন যে, এটি একটি ওটিটি প্ল্যাটফর্মের
জন্য নির্মিত হচ্ছে এবং সময়মতো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে অভিনয়জগতে
পা রাখার আগেই নতুন আলোচনায় উঠে এসেছেন বর্ণিতা। শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে, জনপ্রিয়
নির্মাতা রায়হান রাফী–র একটি সিনেমাতেও অভিনয়ের সুযোগ পেতে পারেন তিনি। লাক্স সুপারস্টারের
মঞ্চ থেকেই এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছিল। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বর্ণিতা বলেছিলেন,
গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় প্রাপ্তি। নিজেকে একজন দক্ষ
শিল্পী হিসেবে গড়ে তুলতে এবং দর্শকদের সামনে সেরা কাজ উপহার দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা
করবেন।
ক্যারিয়ারের শুরুতেই
একাধিক বড় প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনায় ইতোমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে
চলে এসেছেন বিদূষী বর্ণিতা। এখন দেখার বিষয়, ওয়েব ফিল্মের মাধ্যমে তার অভিনয়যাত্রা
দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন