সংবাদ

‘ক্যাচ দ্যা স্টার’ নিয়ে আসছেন রুহানী সালসাবিল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

‘ক্যাচ দ্যা স্টার’ নিয়ে আসছেন রুহানী সালসাবিল

উপস্থাপনায় নিজস্ব স্বকীয়তা ও সাবলীলতার কারণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন স্থপতি ও উপস্থাপক রুহানী সালসাবিল। এবার তার সঞ্চালনায় একটি অনলাইন প্ল্যাটফর্মে শুরু হতে যাচ্ছে নতুন পডকাস্ট অনুষ্ঠান ‘ক্যাচ দ্যা স্টার’।

ইতোমধ্যে পডকাস্টটির কয়েকটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদ, আশনা হাবিব ভাবনা, ইরফান সাজ্জাদ, আবু হুরায়রা তানভীর, আরশ খান, শবনম ফারিয়া টয়া, অর্চিতা স্পর্শিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, তাসনিয়া ফারিণ তুষি ও সাদিয়া আয়মান চমকসহ আরও অনেক তারকা।

এর আগে লাইফস্টাইলভিত্তিক একটি পডকাস্ট উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছিলেন রুহানী। নতুন এই আয়োজন নিয়ে তিনি বেশ আশাবাদী। তার ভাষ্য, ‘ক্যাচ দ্যা স্টার’ নির্মাণে সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। শক্তিশালী টিমওয়ার্কের কারণে অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন। রুহানী বলেন, “বর্তমানে অনেক পডকাস্ট হচ্ছে। তবে ‘ক্যাচ দ্যা স্টার’ একেবারেই ভিন্নধর্মী একটি আয়োজন। প্রচার শুরু হলে দর্শকরা সেই ভিন্নতা উপলব্ধি করতে পারবেন। যারা আমার ওপর আস্থা রেখেছেন এবং অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

জানা গেছে, খুব শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মে পডকাস্টটির প্রচার শুরু হবে। এদিকে উপস্থাপক হিসেবে রুহানী সালসাবিল বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার সঞ্চালনায় দেশ টিভিতে প্রচার হচ্ছে ‘স্টার লাউঞ্জ’। পাশাপাশি বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, মাই টিভিতে ‘আমার গান’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’ এবং এসএ টিভিতে ‘সাইন অন’ নিয়মিত প্রচারিত হচ্ছে। পেশাগত জীবনে তিনি রাজধানীর কলাবাগানের কিউবিক কনসালটেন্ট-এর সঙ্গে একজন স্থপতি হিসেবে যুক্ত রয়েছেন। যদিও উপস্থাপনার ব্যস্ততার কারণে সেখানে সীমিত সময় দিতে পারেন বলে জানিয়েছেন তিনি। ব্যক্তিজীবনে চলতি বছরের ১০ জানুয়ারি মাকে হারিয়েছেন রুহানী। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন হয়। সুযোগ পেলেই তিনি মায়ের কবর জিয়ারত করে দোয়া করেন। অন্যদিকে, আগামী জুলাই মাসে তার ও স্বামী মো. নাজমুল হক নাঈমের ছেলে শীর্ষ সাওয়াব হক ধানমণ্ডির একাডেমিয়া স্কুলে শিক্ষাজীবন শুরু করতে যাচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন রুহানী সালসাবিল ও নাজমুল হক নাঈম।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘ক্যাচ দ্যা স্টার’ নিয়ে আসছেন রুহানী সালসাবিল

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত