সংবাদ

আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন ফেরদৌস আরা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন ফেরদৌস আরা

নজরুলসংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া ফেরদৌস আরা এবার ৩১ বছর পর নতুন একটি আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও আধুনিক গানের অ্যালবামে দেখা যাবে এই খ্যাতিমান শিল্পীকে।

ফেরদৌস আরা জানান, ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনের অডিশনে তিনি নজরুলসংগীত ও আধুনিক—দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলেন। তবে পরিবারের ইচ্ছার কারণে তিনি মূলত নজরুলসংগীত নিয়েই পথচলা শুরু করেন। যদিও পরবর্তী সময়ে চলচ্চিত্র, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য বেশ কিছু আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন।

১৯৯৫ সালে ভারতের প্রখ্যাত সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছিল তার একমাত্র আধুনিক গানের অ্যালবাম ‘মনের পাখি কথা কয়’। এরপর দীর্ঘ তিন দশকের বেশি সময় আর কোনো আধুনিক গানের অ্যালবাম প্রকাশ করেননি তিনি। নতুন অ্যালবাম প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, সম্প্রতি ‘আহা কী সুন্দর ঘুড়ি’ শিরোনামের একটি আধুনিক গান রেকর্ড করার সময় তার মনে হয় নতুন করে একটি পূর্ণাঙ্গ আধুনিক গানের অ্যালবাম করা যেতে পারে। সেই ভাবনা থেকেই শুরু হয়েছে নতুন এই আয়োজনের কাজ।

জানা গেছে, অ্যালবামটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘প্রেম’। তবে প্রকাশের আগে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। অ্যালবামে মোট ১০টি গান রাখার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে পাঁচটি গানের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি গানগুলোর কাজও দ্রুত শেষ করা হবে।

শিল্পীর ভাষ্য, নতুন অ্যালবামের গানগুলোর কথা ও সুরে সমসাময়িক শ্রোতাদের রুচি ও অনুভূতির বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু অডিও নয়, অ্যালবামের প্রতিটি গানের ভিডিও নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ভিডিওগুলো প্রকাশ করা হবে, পাশাপাশি অ্যালবামটি অডিও আকারেও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।

দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের রুচির সমন্বয়ে তৈরি হতে যাওয়া এই অ্যালবাম নিয়ে ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ৩১ বছর পর আধুনিক গানের অ্যালবামে ফেরদৌস আরার প্রত্যাবর্তন বাংলা গানের অঙ্গনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন ফেরদৌস আরা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত