সংবাদ

গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৮:৩৬ এএম

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছেশান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার

১৯৯১ সালে ইউনেস্কোর সুপারিশ এবং ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভার স্বীকৃতির পর থেকে প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, সংবাদপত্রের স্বাধীনতার মূল্যায়ন এবং পেশাগত কাজে হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার মধ্য দিয়ে আজ সারা দেশে দিনটি উদযাপিত হচ্ছে। একই সাথে স্মরণ করা হচ্ছে সেই সব ত্যাগী সাংবাদিকদের, যারা সত্য প্রকাশের লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি, যা তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে। র‍্যালি শেষে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

দিবসটি উপলক্ষে বিকেলে নিউজ পেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে সিরডাপ মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানেও তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অন্যদিকে, বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়ামে এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে। এতে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক গবেষকরা অংশ নিয়ে বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের চ্যালেঞ্জ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত