ইরানের পক্ষ থেকে পাঠানো নতুন ১৪ দফা প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি নিয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত না দিয়ে বরং তা গ্রহণযোগ্য হবে না বলেই মত দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "ইরান আমাদের কাছে যে পরিকল্পনা বা প্রস্তাব পাঠিয়েছে, তা আমি শিগগিরই পর্যালোচনা করব। তবে আমার মনে হয় না এটি গ্রহণযোগ্য হবে।"
ইরানের প্রতি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, "গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি তারা (ইরান) যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি।"
এর আগে যুদ্ধ বন্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি সংবলিত একটি ১৪ দফার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছিল তেহরান। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা কমিয়ে সমঝোতায় আসার লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল।
তবে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যের পর সেই সমঝোতার পথ সংকুচিত হয়ে পড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন