ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। আজ রবিবার (২১ জুন) রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাসের
সুস্থতা কামনায় যারা দোয়া ও প্রার্থনা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
ফেসবুক পোস্টে
তিনি আশা প্রকাশ করে বলেন, পূর্ণ সুস্থতা লাভ করে মির্জা আব্বাস দ্রুতই পুনরায় জনগণের
মাঝে ফিরে আসবেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অর্পিত দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম
যথারীতি অব্যাহত রাখবেন।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন