সংবাদ

এলপি গ্যাসের দাম মে মাসে অপরিবর্তিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৫:০২ পিএম

এলপি গ্যাসের দাম মে মাসে অপরিবর্তিত
এলপি গ্যাসের দাম মে মাসে অপরিবর্তিত।

ভোক্তাপর্যায়ে মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) এ ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

গত মাসে টানা দুই দফায় দাম বাড়ার পর এপ্রিলের শেষ দিকে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৯৪০ টাকায়। মে মাসেও সেই দাম বহাল রাখল বিদ্যুৎ-জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এর ১৭ দিন পর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম ঠিক করা হয় ১ হাজার ৯৪০ টাকায়। অর্থাৎ এপ্রিল মাসেই প্রায় ৬০০ টাকা বেড়েছিল এলপি গ্যাসের দাম।

এদিকে, মে মাসে অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়ানো হয়েছে। রোববার ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত ১৯ এপ্রিল অটোগ্যাসের দাম ধরা হয়েছিল ৮৯ টাকা ৫০ পয়সা। সেই দামের সঙ্গে এবার ২ পয়সা যুক্ত হলো।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল অটোগ্যাসের দাম ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

এলপি গ্যাসের দাম মে মাসে অপরিবর্তিত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভোক্তাপর্যায়ে মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) এ ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

গত মাসে টানা দুই দফায় দাম বাড়ার পর এপ্রিলের শেষ দিকে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ১ হাজার ৯৪০ টাকায়। মে মাসেও সেই দাম বহাল রাখল বিদ্যুৎ-জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এর ১৭ দিন পর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম ঠিক করা হয় ১ হাজার ৯৪০ টাকায়। অর্থাৎ এপ্রিল মাসেই প্রায় ৬০০ টাকা বেড়েছিল এলপি গ্যাসের দাম।

এদিকে, মে মাসে অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়ানো হয়েছে। রোববার ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত ১৯ এপ্রিল অটোগ্যাসের দাম ধরা হয়েছিল ৮৯ টাকা ৫০ পয়সা। সেই দামের সঙ্গে এবার ২ পয়সা যুক্ত হলো।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল অটোগ্যাসের দাম ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত