সংবাদ

পিচ তুলেই উধাও ঠিকাদার, চুনারুঘাটে ৩ মাস ধরে সড়কের কাজ বন্ধ

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

পিচ তুলেই উধাও ঠিকাদার, চুনারুঘাটে ৩ মাস ধরে সড়কের কাজ বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের পিচ তোলা অংশে পানি জমে তৈরি হয়েছে খানাখন্দ। (ছবি : সংবাদ)

হবিগঞ্জের চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশের মেরামতকাজ তিন মাস ধরে বন্ধ থাকায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ ও দুঃসহ হয়ে পড়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কের চুনারুঘাট বাজার থেকে আমতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে রাতের বেলা গর্তগুলো চোখে না পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ শুরু করে। ওই সময় বাজার এলাকা থেকে কলেজ রোড পর্যন্ত এবং দেওরগাছ এলাকায় প্রায় ৯০০ ফুট অংশের পিচঢালাই তুলে ফেলা হয়। কিন্তু এরপর থেকে অজ্ঞাত কারণে কাজ বন্ধ রয়েছে। যেখানে পিচ তোলা হয়েছে, সেখানে কাদা ও বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

ভুক্তভোগী চালকেরা জানান, পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের কারণে যানবাহন চালানো দায় হয়ে পড়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘সড়কটির মেরামতকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

পিচ তুলেই উধাও ঠিকাদার, চুনারুঘাটে ৩ মাস ধরে সড়কের কাজ বন্ধ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশের মেরামতকাজ তিন মাস ধরে বন্ধ থাকায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ ও দুঃসহ হয়ে পড়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কের চুনারুঘাট বাজার থেকে আমতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে রাতের বেলা গর্তগুলো চোখে না পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ শুরু করে। ওই সময় বাজার এলাকা থেকে কলেজ রোড পর্যন্ত এবং দেওরগাছ এলাকায় প্রায় ৯০০ ফুট অংশের পিচঢালাই তুলে ফেলা হয়। কিন্তু এরপর থেকে অজ্ঞাত কারণে কাজ বন্ধ রয়েছে। যেখানে পিচ তোলা হয়েছে, সেখানে কাদা ও বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

ভুক্তভোগী চালকেরা জানান, পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের কারণে যানবাহন চালানো দায় হয়ে পড়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘সড়কটির মেরামতকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত