সংবাদ

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:২০ পিএম

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
ফরিদপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি : সংবাদ

ফরিদপুরের কোতোয়ালি থানার রাজবাড়ী মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৫ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী থানার ছেঁউড়িয়া গ্রামের মো. কবির হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা থানার হাজরাপাড়া গ্রামের মো. ইব্রাহিম শেখ (২৩)। র‍্যাবের দাবি, তারা পেশাদার মাদক কারবারি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর-মাগুরা মহাসড়কের রাজবাড়ী মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৮১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর পিকআপের চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

ফরিদপুরে ১৭ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত