সংবাদ

বন্দরে ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:০৪ পিএম

বন্দরে ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে একটি ফ্ল্যাট থেকে সাথী (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার ঝাউতলা এলাকার একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।

নিহত সাথী ওই এলাকার বাসিন্দা মো. জনি মিয়ার (৪০) স্ত্রী। জনি পেশায় একজন সেলুন কর্মচারী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দম্পতি গত পাঁচ বছর ধরে ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। মাত্র ১২ দিন আগে তাদের এক মেয়ের বিয়ে হয়েছে। এ ছাড়াতাঁদের ১৬ বছর বয়সী এক ছেলে রয়েছে, যে স্থানীয় এলাকায় কাজ করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে জনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৭ জুন ২০২৬

বন্দরে ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে একটি ফ্ল্যাট থেকে সাথী (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার ঝাউতলা এলাকার একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।

নিহত সাথী ওই এলাকার বাসিন্দা মো. জনি মিয়ার (৪০) স্ত্রী। জনি পেশায় একজন সেলুন কর্মচারী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দম্পতি গত পাঁচ বছর ধরে ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। মাত্র ১২ দিন আগে তাদের এক মেয়ের বিয়ে হয়েছে। এ ছাড়াতাঁদের ১৬ বছর বয়সী এক ছেলে রয়েছে, যে স্থানীয় এলাকায় কাজ করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে জনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত