ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে ঘাট (বাঁশের মাচা) থেকে পড়ে ইলমা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইলমা ওই গ্রামের ইমাম মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা আবু বক্করের বাড়িতে মেয়ে সনিয়া বেগম তার শিশুসন্তান ইলমাকে নিয়ে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন বিকেলে শিশুটিকে বাড়ির ঘাটে ঘুম পাড়িয়ে রেখে সনিয়া গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি ঘুমের ঘোরে ঘাটের বাঁশের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায়। মাচা ও নিচে থাকা টিনের মাঝখানে গলায় আটকে শ্বাসরোধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিশুর মা সনিয়া বেগম জানান, কাজ শেষে ফিরে ঘাটে মেয়েকে না দেখে তিনি চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘাটের বাঁশ ও টিনের মাঝখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করেন। ততক্ষণে সব শেষ। দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ইমাম মোল্লা।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাটের বাঁশের মাচা থেকে পড়ে টিনের সঙ্গে আটকে শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন