গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শত্রুতার জেরে এক কৃষকের পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের কোটামনি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী ওই কৃষকের নাম আল মামুন (৪৫)। এ ঘটনায় রোববার (৩ মে) তিনি বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা রহিজ উদ্দিনের দুই বিঘা জমি লিজ নিয়ে চলতি মৌসুমে হাইব্রিড জাতের পেঁপে চাষ শুরু করেন আল মামুন। তার নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছিল। কিন্তু গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সব গাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন আল মামুন।
কৃষক আল মামুন বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ধারদেনা করে বাগানটি সাজিয়েছিলাম। কয়েক দিন পরেই ফল আসা শুরু করত। শত্রুতা করে আমার পেঁপে গাছগুলো যারা সাবাড় করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পেঁপে গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন