সংবাদ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৪:২৬ পিএম

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪মে) বিকেলে লাখাই-সরাইল আঞ্চলিক মহাসড়কের বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাইফুলের দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম উপজেলার ধরমন্ডল গ্রামের রফিক মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার মো. মোজাহিদ মিয়া (২৪) ও মো. নয়ন মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধরমন্ডল গ্রাম থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেলে নাসিরনগর সদরের দিকে যাচ্ছিলেন সাইফুল। পথে পাতাইরা সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিকদার বলেন, দ্রুতগতি ও মাথায় হেলমেট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪মে) বিকেলে লাখাই-সরাইল আঞ্চলিক মহাসড়কের বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাইফুলের দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম উপজেলার ধরমন্ডল গ্রামের রফিক মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই এলাকার মো. মোজাহিদ মিয়া (২৪) ও মো. নয়ন মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধরমন্ডল গ্রাম থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেলে নাসিরনগর সদরের দিকে যাচ্ছিলেন সাইফুল। পথে পাতাইরা সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল সিকদার বলেন, দ্রুতগতি ও মাথায় হেলমেট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত