কোরবানির ঈদের আগে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং বাস টার্মিনালের নতুন সংযোগ সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অতীতের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, বিগত অসাংবিধানিক
ও বিনাভোটের সরকারের আমলে সড়কে চাঁদাবাজির অভিযোগ থাকলেও বর্তমান নির্বাচিত সরকারের
অধীনে তেমন কিছু ঘটবে না। তিনি নিশ্চিত করেন, খামারি এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে
হাটে পশু আনতে পারেন, সে জন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক
স্তরের ব্যবস্থার কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন:
প্রতিমন্ত্রী আরও জানান, গাবতলী পশুর হাট ও বাস টার্মিনালের
প্রবেশপথের উন্নয়ন কাজ দ্রুত শেষ করা হচ্ছে যাতে ঈদে ঘরমুখো মানুষ ও পশুবাহী ট্রাক
চলাচলে কোনো ভোগান্তি না হয়। একটি নিরাপদ ও সুশৃঙ্খল ঈদ উপহার দেওয়াই সরকারের লক্ষ্য
বলে তিনি উল্লেখ করেন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন