সংবাদ

দাগনভূঞায় ছাত্রদল নেতা মাসুমসহ ৩ জন কারাগারে

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৬ মে ২০২৬, ০২:৫০ পিএম

দাগনভূঞায় ছাত্রদল নেতা মাসুমসহ ৩ জন কারাগারে
ছাত্রদল নেতা মাসুম। ছবি : সংবাদ

ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুমসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন ইমাম হোসেন মিল্টন ও মামুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামে এক হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সেখানে পুকুরঘাটে বসে থাকা রিয়াজ উদ্দিনসহ কয়েকজনের ওপর মাসুম ও তার সহযোগীরা হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে দাগনভূঞা থানায় মামলা করা হয়।

তবে মাসুমের পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ঘটনার রাতে তাদের নিজস্ব জমি থেকে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুল আলম ফটিকের নেতৃত্বে একদল লোক সেখানে গিয়ে চাঁদা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই মাসুমের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

মাসুমের পরিবারের অভিযোগ, অগ্নিসংযোগের ঘটনায় মাসুম বাদী হয়ে মামলা করায় তা ধামাচাপা দিতেই এই পাল্টা মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

দাগনভূঞায় ছাত্রদল নেতা মাসুমসহ ৩ জন কারাগারে

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মাসুমসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য দুই আসামি হলেন ইমাম হোসেন মিল্টন ও মামুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দিবাগত রাত ১ টার দিকে দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামে এক হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সেখানে পুকুরঘাটে বসে থাকা রিয়াজ উদ্দিনসহ কয়েকজনের ওপর মাসুম ও তার সহযোগীরা হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে দাগনভূঞা থানায় মামলা করা হয়।

তবে মাসুমের পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ঘটনার রাতে তাদের নিজস্ব জমি থেকে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুল আলম ফটিকের নেতৃত্বে একদল লোক সেখানে গিয়ে চাঁদা দাবি করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই মাসুমের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

মাসুমের পরিবারের অভিযোগ, অগ্নিসংযোগের ঘটনায় মাসুম বাদী হয়ে মামলা করায় তা ধামাচাপা দিতেই এই পাল্টা মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত