ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর জানান, তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর নির্মিত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন। মঙ্গলবার (৫ মে) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। বুধবার (৬ মে) সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, শত শত মাছ মরে ভেসে উঠেছে। মুহূর্তেই পুরো পুকুরের মাছ মারা যায়।
আনোয়ার মাতুব্বর বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে মাছগুলো বড় করেছিলাম। এখন আমি কী করব বুঝতে পারছি না।’ এ ঘটনায় তিনি ইতোমধ্যে ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভাঙ্গা থানা-পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন