সংবাদ

স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব 'সুপার ফাইভে' আলোচনায় যারা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব 'সুপার ফাইভে' আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে বইছে নতুন নেতৃত্বের হাওয়া। সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। মূলত রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এমন নেতারাই এবার স্বেচ্ছাসেবক দলের 'সুপার ফাইভ' বা শীর্ষ নেতৃত্বে আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

২০২২ সালে ঘোষিত স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান। দলটির গত ফেব্রুয়ারির নির্বাচনি সাফল্যের পর তারা দুজনেই বর্তমানে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন। রাষ্ট্রীয় কাজে তাদের এই ব্যস্ততার কারণে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে নতুন নেতৃত্বের বিষয়টি সামনে এসেছে।

গঠনতন্ত্র অনুযায়ী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ বছর। ২০২২ সালে গঠিত এই কমিটির মেয়াদ গত বছরের সেপ্টেম্বরেই শেষ হয়েছে। বর্তমানে কমিটিটি মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। বিএনপি আগামী ডিসেম্বরে তাদের জাতীয় কাউন্সিল করার পরিকল্পনা নিয়েছে, যার অংশ হিসেবে ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বাকি সব অঙ্গসংগঠনের নেতৃত্ব ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

নতুন কমিটির শীর্ষ ৫ পদের জন্য আলোচনায় আছেন, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সভাপতি এম জি মাসুম রাসেল ,ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সহ সভাপতি ডাঃ জাহিদুল কবির , কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন, মো: শহিদুল ইসলাম সোহেল ,রফিকুল ইসলাম রফিক , এস এম কবির , দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল। এছাড়াও ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকদের  নামও আলোচনায় রয়েছে। তবে আলোচনার প্রথমদিকেই রয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ য়ারা আন্দোলন সংগ্রামে ছিলেন।

সাবেক ছাত্রনেতা এবং বিগত দিনের আন্দোলনে যারা কারাবরণ করেছেন রাজপথে সক্রিয় ভূমিকা ছিলেন তাদের মূল্যায়ন করা হবে। বিশেষ করে 'সুপার ফাইভ' অর্থাৎ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, এক নম্বর যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে কারা আসছেন তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে সম্ভাব্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আমলনামা যাচাই-বাছাই শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যেই ছাত্রদল যুবদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব 'সুপার ফাইভে' আলোচনায় যারা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত