ভোলার বিএনপি নেতা মো. জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন দলের নেতা-কর্মীরা। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৬ মে) সকালে বাংলাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন জাকির ফরাজীর অনুসারীরা। মিছিল শেষে তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সংকটে পড়েন।
মঙ্গলবার (৫ মে) রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে আসা কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, তল্লাশির সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে জানানো হয়, আটক জাকির ফরাজী ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা। তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে জাকির ফরাজীর অনুসারীদের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এসব সাজানো মামলা ও নাটকীয় অভিযান চালানো হয়েছে। তারা অবিলম্বে জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলে বেলা ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বাড়তি উত্তেজনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন