তামিলনাড়ুর রাজনীতিতে অঘটনের পর আরেক অঘটন। একক বৃহত্তম দল হয়ে উঠেও সরকার গঠনের পথে বাধায় থালাপতি বিজয়। কংগ্রেস আনুষ্ঠানিক সমর্থন জানালেও সংখ্যাগরিষ্ঠতার ঘরে পৌঁছাতে ছয় আসনের দূরত্ব। রাজ্যপালের বাড়ি ফিরল ইতিবাচক সাড়া? কে যোগ দিচ্ছেন, কে দিচ্ছেন না- জল্পনার কেন্দ্রে এখন দক্ষিণের এই রাজ্য।
বুধবার (৬ মে) তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে রাজ্যপাল ইতিবাচক সাড়া দেননি। সূত্র জানিয়েছে, সরকার গঠনে প্রয়োজনীয় আসন বিজয়ের দলের আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নন রাজ্যপাল।
বিধানসভা নির্বাচনের পর একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া থালাপতি বিজয়ের দল টিভিকে-এর ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ১০টি আসনের প্রয়োজন ছিল। কংগ্রেসের পাঁচটি আসনসহ এই সংখ্যা বেড়ে ১১২ হয়েছে। ফলে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য টিভিকে-কে ছয়টি আসনের ঘাটতি পূরণ করতে হবে।
স্বতন্ত্র ও অন্যান্য ছোট দল তাদের দিকে ঝুঁকছে কি না, তা এখনো স্পষ্ট নয়। দুটি আসনে জয়ী বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
টিভিকে-কে সমর্থন জানানোর সময় কংগ্রেস একটি শর্ত দিয়েছে। সংবিধানে বিশ্বাসী নয় এমন সাম্প্রদায়িক শক্তিকে জোটের বাইরে রাখতে হবে। কংগ্রেসের তামিলনাড়ু শাখাকে এ বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বায়ত্তশাসন দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
তামিলনাড়ু কংগ্রেসের ইন-চার্জ গিরিশ চোডানকর আগেই জানিয়েছিলেন, দক্ষিণের এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আসতে দেখার চেয়ে তারা ধর্মনিরপেক্ষ সরকারকেই সমর্থন করবেন।
টিভিকে-কে সমর্থন জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে সাবেক ক্ষমতাসীন ডিএমকে। জোটে থাকা কংগ্রেসকে তারা ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছে। ডিএমকের মুখপাত্র সরভানান আনাদুরাই বলেন, ‘টিভিকে মন্ত্রিসভায় দুটি আসনের জন্য কংগ্রেস আত্মধ্বংসের পথে হাঁটছে।’
২১ মে নতুন মন্ত্রিসভা শপথ অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন থালাপতি বিজয়। সব বাধা পেরিয়ে তিনি সরকার গঠন করতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন