সংবাদ

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া

ফুটবল মাঠে নেতৃত্ব দিয়ে দর্শকদের হৃদয় জয় করার পর এবার অভিনয়ের জগতে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথমবারের মতো তিনি অভিনয় করেছেন ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।

সোমবার রাজধানীর কলাবাগানের একটি মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। ফুটবল বিশ্বকাপকে ঘিরে নির্মিত আট পর্বের এই সিরিজ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।

জামাল জানান, গত কয়েক মাস ধরেই সিরিজটি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছিল। শুরুতে অভিনয়ে আগ্রহী না হলেও নির্মাতার অনুরোধ ও উৎসাহে শেষ পর্যন্ত কাজটি করতে সম্মত হন। এর আগেও চার বছর আগে একই ধরনের একটি প্রস্তাব পেয়েছিলেন, তবে ব্যস্ততার কারণে তখন তা সম্ভব হয়নি।

অভিনয়ের প্রথম অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, “আগে কখনো অভিনয় করিনি, কখনো করব বলেও ভাবিনি। পুরো বিষয়টি আমার কাছে ম্যাজিকাল মনে হচ্ছে। বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অভিনয় সম্পূর্ণ ভিন্ন। এটি সহজ নয়, তবে আমি উপভোগ করছি।”

সিরিজটির শুটিং লোকেশনও জামালের জন্য বিশেষ আবেগের। কলাবাগানের যে মাঠে দৃশ্যধারণ চলছে, সেই মাঠ থেকেই তার ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল। ফলে জায়গাটি ঘিরে রয়েছে অসংখ্য স্মৃতি।

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার সঙ্গে আরও অভিনয় করছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে নির্মাতা তারিক মুহাম্মদ হাসান ক্রীড়াঙ্গনের পরিচিত মুখদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা অর্জন করেছেন। তার কাজের তালিকায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল, জাহানারা আলম এবং আমিনুল হক।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২০ জুন ২০২৬

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত