সংবাদ

আসছে ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

আসছে ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’

ছোট পরিবার, যৌথ পরিবার এবং শহুরে জীবনের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’। বাংলাদেশ টেলিভিশন-এর জন্য নির্মিত নাটকটি দিয়ে দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক নির্মাণে ফিরেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

নির্মাণের পাশাপাশি নাটকটির চিত্রনাট্যও লিখেছেন ডায়মন্ড। তিনি জানিয়েছেন, নাটকটির প্রথম ধাপের দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে এবং শিগগিরই এটি প্রচারে আসবে।

‘তবুও জীবন’-এর গল্প আবর্তিত হয়েছে তিনটি ভিন্ন পরিবারের জীবনসংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন এবং বাস্তবতার নানা চ্যালেঞ্জকে ঘিরে। একটি অংশে দেখা যাবে কর্মজীবী এক দম্পতির গল্প, যারা সন্তানকে গৃহকর্মীর কাছে রেখে কাজে যান, কিন্তু সারাক্ষণ সন্তানের চিন্তায় অস্থির থাকেন। এই দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ ও দীপা খন্দকার।

অন্যদিকে একটি যৌথ পরিবারের সদস্যদের একসঙ্গে টিকে থাকার সংগ্রামের গল্পও উঠে আসবে নাটকে। এই অংশে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল রুহি, কাজল মজুমদার, রাশেদা আক্তার ও অহিদা সাবরিনাসহ আরও অনেকে।

এছাড়া উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির স্বপ্ন ও সংগ্রামের কাহিনিও রয়েছে ধারাবাহিকটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশে। সেখানে অভিনয় করেছেন কবির টুটুল এবং সুমনা সোমা।

নাটকটি প্রসঙ্গে ডায়মন্ড বলেন, একসময় যৌথ পরিবার ছিল সমাজের সাধারণ চিত্র, কিন্তু সময়ের সঙ্গে পরিবারগুলো ছোট হয়ে এসেছে। তবুও অনেক পরিবার এখনও একসঙ্গে থাকার চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত গ্রাম থেকে শহরে ছুটে আসা মানুষের জীবনসংগ্রামও নাটকে তুলে ধরা হয়েছে।

পরিচালকের প্রত্যাশা, বাস্তব জীবনের গল্পভিত্তিক এই ধারাবাহিক দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে এবং পারিবারিক সম্পর্কের নানা দিক নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

আসছে ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত