সংবাদ

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল ভয়ংকর খুনি, বন্ধুকে হত্যার পর লাশ গুমের চেষ্টা

জেলা বার্তা পরিবেশক, মাগুরা
জেলা বার্তা পরিবেশক, মাগুরা
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৭:২৩ পিএম

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল ভয়ংকর খুনি, বন্ধুকে হত্যার পর লাশ গুমের চেষ্টা
ছবি : সংবাদ

বন্ধুত্বের সম্পর্ক যে এতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, তা কল্পনাও করতে পারেননি মাগুরার রবিউল ইসলাম (৩৫)। পাওনা একটি মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গলা কেটে হত্যা করেছেন তারই দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। শুধু হত্যাই নয়, মাইক্রোবাসে করে রবিউলের বস্তাবন্দী লাশ গুম করার সময় এলাকাবাসীর ধাওয়ায় ধরা পড়েছেন ঘাতকেরা।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের গোলাম সারোয়ারের ছেলে। এ ঘটনায় রবিউলের বন্ধু শাহিদুল ইসলামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আটটার দিকে বোয়ালমারীর হাটখোলা গ্রামের বটতলা এলাকায় একটি সাদা মাইক্রোবাস সন্দেহজনকভাবে থামতে দেখেন স্থানীয়রা। গাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তা রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ধাওয়া দেন। ধাওয়া খেয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা দুজনকে ধরে ফেলেন। পরে বস্তার মুখ খুলে ভেতরে রবিউলের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

নিহতের বাবা গোলাম সারোয়ার জানান, মঙ্গলবার দুপুরে বন্ধু শাহিদুল ইসলাম তার ছেলে রবিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পাওনা একটি মোটরসাইকেল নিয়ে শাহিদুলের জামাতার সঙ্গে রবিউলের বিরোধ ছিল।

অভিযোগ উঠেছে, মীমাংসার কথা বলে রবিউলকে বোয়ালমারীতে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা চালান শাহিদুল ও তার সহযোগীরা।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রবিউলের বন্ধু শাহিদুল ইসলাম, তার চাচা হানিফ, জামাতা শহিদুল মাতুব্বরসহ মোট পাঁচজনকে আটক করেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ গুম করার সময় স্থানীয়দের সহায়তায় আসামিরা ধরা পড়েছেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা হচ্ছে।’

বুধবার (৬ মে) দুপুরে রবিউলের লাশ তার নিজ গ্রাম সিন্দাইনে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয়জনকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্বজনরা। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল ভয়ংকর খুনি, বন্ধুকে হত্যার পর লাশ গুমের চেষ্টা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত