রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। আজ বৃহস্পতিবার (৭ মে) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঝুঁকি এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের দেওয়া ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নোক্ত জেলা ও অঞ্চলগুলোর ওপর দিয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
পূর্বাভাসে জানানো হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। এসব এলাকায় নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন