সংবাদ

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:৫৪ এএম

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

গত কয়েকদিন বৃষ্টির পরও আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে সংস্থাটি জানায় বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। শহরটির বায়ুমানের স্কোর ১৫৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বায়ুমানের স্কোর ১৬৭।  দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। শহরটির বায়ুমানের স্কোর ১৫৮। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১০২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত