সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ আটক ৪

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৮ মে ২০২৬, ০২:৪৫ পিএম

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ আটক ৪
বিজিবির উদ্ধারকৃত ৩১ লক্ষাধিক টাকার মাদক। ছবি : সংবাদ

সাতক্ষীরায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন গত ১৫ দিনে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে। এসব অভিযানে মাদক পাচারের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ২৫ এপ্রিল র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে ১,৬৪৯ বোতল ভারতীয় উইনসিরিক্স সিরাপসহ ২ জনকে আটক করা হয়। এরপর ১ মে ৭০২ বোতল উইন কোরস সিরাপসহ আরও ২ জনকে আটক করে বিজিবি।

ব্যাটালিয়ন সূত্রে আরও জানা যায়, গত ২৮ এপ্রিল পরানপুর বিওপির অভিযানে ১২ লাখ ৬৮ হাজার টাকার, ২৯ এপ্রিল খানজিয়া বিওপির অভিযানে ১৫ লাখ ৫৬ হাজার টাকার এবং ৫ মে টাউনশ্রীপুর বিওপির অভিযানে ৩ লাখ ৪ হাজার ৮০০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের আওতাধীন ১৪৯ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন ১৯টি বিওপির মাধ্যমে ৭৬টি টহল পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ আটক ৪

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সাতক্ষীরায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন গত ১৫ দিনে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে। এসব অভিযানে মাদক পাচারের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ২৫ এপ্রিল র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে ১,৬৪৯ বোতল ভারতীয় উইনসিরিক্স সিরাপসহ ২ জনকে আটক করা হয়। এরপর ১ মে ৭০২ বোতল উইন কোরস সিরাপসহ আরও ২ জনকে আটক করে বিজিবি।

ব্যাটালিয়ন সূত্রে আরও জানা যায়, গত ২৮ এপ্রিল পরানপুর বিওপির অভিযানে ১২ লাখ ৬৮ হাজার টাকার, ২৯ এপ্রিল খানজিয়া বিওপির অভিযানে ১৫ লাখ ৫৬ হাজার টাকার এবং ৫ মে টাউনশ্রীপুর বিওপির অভিযানে ৩ লাখ ৪ হাজার ৮০০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের আওতাধীন ১৪৯ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রতিদিন ১৯টি বিওপির মাধ্যমে ৭৬টি টহল পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত