সংবাদ

যুক্তরাষ্ট্রে অনুদান ও দ্বৈত পুরস্কারে উজ্জ্বল নির্মাতা শামস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে অনুদান ও দ্বৈত পুরস্কারে উজ্জ্বল নির্মাতা শামস

আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্যের নজির গড়েছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান লাভের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে তিনি আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি তার প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘লিফ্ট’ প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত পাঁচজন নির্মাতার একজন হিসেবে শামস পাচ্ছেন ৫ হাজার মার্কিন ডলার অনুদান ও বিশেষ মেন্টরশিপ।

জানা গেছে, চলচ্চিত্রটির প্রিমিয়ার আগামী জুলাই মাসে ইন্ডি শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ অনুষ্ঠিত হবে। ‘দ্য ওয়াটার রিডার্স’ প্রামাণ্যচিত্রে ইন্ডিয়ানার ছোট নদী ও খালকে ঘিরে জলজ প্রাণী, পরিবেশগত পরিবর্তন এবং কমিউনিটি সায়েন্সের মাধ্যমে নদীর স্বাস্থ্য ও দূষণের ইতিহাস তুলে ধরা হয়েছে।

এর আগে, গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যাল-এ তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কজিতো, এরগো সুম’-এর জন্য শামস অর্জন করেন দুটি পুরস্কার সেরা পরিচালক এবং সেরা ননফিকশন বিভাগে। নিজের এই অর্জন প্রসঙ্গে শামস বলেন, নির্মাণই তার মূল লক্ষ্য, আর এ ধরনের স্বীকৃতি তাকে আরও অনুপ্রাণিত করে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটাও তার জন্য গর্বের বিষয়।

বর্তমানে তিনি মিডিয়া আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন। তার গবেষণার মূল বিষয় পরিবেশভিত্তিক মিডিয়া, প্রামাণ্যচিত্র নির্মাণ এবং সমালোচনামূলক শিক্ষাপদ্ধতি। গবেষণার অংশ হিসেবে বাংলাদেশকে ঘিরেও নির্মাণ করছেন নতুন প্রামাণ্যচিত্র ‘লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড’। এতে সহ-পরিচালক হিসেবে রয়েছেন সাদ্দাম হোসেন। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ঢাকার হাজারীবাগ এলাকার বৃহত্তর আর্ট ফাউন্ডেশন এবং শিল্পী-শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী-কে কেন্দ্র করে। এই প্রামাণ্যচিত্রে উঠে আসছে বুড়িগঙ্গা নদীর দূষণ, নগর জীবনের সংকট এবং প্লাস্টিক বাছাই করে জীবিকা নির্বাহ করা নারীদের জীবনসংগ্রাম—যা শামসের গবেষণার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

নির্মাতা জানিয়েছেন, আগামী ৩ মে যুক্তরাষ্ট্রে একটি আন্তর্জাতিক আয়োজনে বিশ্বজিৎ গোস্বামীর উপস্থিতিতে ‘লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড’-এর বাকি অংশের শুটিং সম্পন্ন করা হবে। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘দেহস্টেশান’ ও ‘আর্শিনগর’ নামের দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ২০২২ সালে একটি আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পায়। সব মিলিয়ে, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করে চলেছেন নির্মাতা আহমেদ তাহসিন শামস।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অনুদান ও দ্বৈত পুরস্কারে উজ্জ্বল নির্মাতা শামস

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত