সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরে মেঘ আরও ঘন হয়ে আসে। আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে ঝড়, বিদ্যুৎ চমক।
বৃষ্টিতে স্বস্তি ফিরলো গরমে দগ্ধ নগরবাসীর শরীরে। তবে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, যানজট চিরচেনা ঘটনা। বৃষ্টি হলেই রাস্তায় নেমে দুর্ভোগে পড়েন রাজধানীর মানুষ।
বৃষ্টির স্বস্তি তাই সড়কে নেমে আসেনি। বৃষ্টির পরেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয় যানজট। ফার্মগেট থেকে শাহবাগ, মিরপুর থেকে গুলশান- প্রায় প্রতিটি সড়কে যানবাহনের গতি ধীর হয়ে আসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবারের (১১ মে) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন