ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর ‘কাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া জিয়াউল হক পলাশ এবার আসছেন একেবারে নতুন পরিচয়ে। দীর্ঘদিন অভিনয়ে সফল পথচলার পর এবার তিনি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সম্প্রতি রুম্মান রশীদ খান-এর সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পলাশ।
তিনি জানান, পরিচালনায়
আসার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে দুটি গল্প তৈরি করে রেখেছেন। তবে সরাসরি বড় পর্দার
চলচ্চিত্র নির্মাণে না গিয়ে ধাপে ধাপে এগোতে চান তিনি। পলাশের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে
একটি ফিকশন, একটি ওয়েব ফিল্ম এবং একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন। এসব কাজের অভিজ্ঞতা
অর্জনের পরই তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন। তার এই পরিকল্পনা থেকেই
বোঝা যায়, পরিচালনায় নিজের অবস্থান শক্তভাবে গড়ে তুলতে তিনি সময় নিয়ে এগোতে চান।
উল্লেখ্য, পডকাস্টটি
প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল এবং এটি প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত
৯৩.৬ এফএম-এ। অভিনয়ের পাশাপাশি সামাজিক উদ্যোগেও সক্রিয় এই অভিনেতা। তার প্রতিষ্ঠিত
ডাকবাক্স ফাউন্ডেশন-এর মাধ্যমে চট্টগ্রামে ‘যতন’ নামে একটি ব্রেস্ট ফিডিং সেন্টার নির্মাণ
করা হচ্ছে, যার কাজ এখন শেষ পর্যায়ে।
টানা প্রায় আট বছরের অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা অর্জনের পর এবার নতুন এক যাত্রায় নামছেন পলাশ। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় নিজের দক্ষতা প্রমাণ করে আরও বিস্তৃত পরিসরে কাজ করার লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন