প্রচলিত জাঁকজমকপূর্ণ প্রচারণার ধারা ভেঙে এবার ভিন্ন কৌশলে দর্শকের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তার অভিনীত নতুন সিনেমা ‘এক দিন’-এর প্রচারণায় তিনি বেছে নিয়েছেন সরাসরি দর্শক সংযোগের পথ, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তির আগ থেকেই ব্যতিক্রমী প্রচারণার কারণে নজর কাড়ে।
এর অংশ হিসেবে মুক্তির
প্রায় ৩৯ দিন আগেই চালু করা হয় অগ্রিম টিকিট বুকিং যা বলিউডে তুলনামূলকভাবে বিরল উদ্যোগ।
তবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিশেষ প্রদর্শনীতে অভিনেতার সরাসরি উপস্থিতি। মুম্বাইয়ের
জুহু, মালাড ও বোরিভিলি এলাকায় আয়োজিত একাধিক শো-তে অংশ নেন আমির খান নিজে এবং ছবির
কলাকুশলীরা।
এসব আয়োজনে দর্শকদের
সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তারা, শোনেন প্রতিক্রিয়া এবং আলোচনা করেন সিনেমার নানা
দিক নিয়ে। এ ধরনের শো-তে সাধারণত টিকিটের দাম তুলনামূলক বেশি থাকে। তবে এবার সেই প্রচলিত
ধারা ভেঙে অধিকাংশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ৯২ রুপি, যাতে সাধারণ দর্শকরাও
সহজে অংশ নিতে পারেন।
কেবল বোরিভিলির
একটি মাল্টিপ্লেক্সে নির্দিষ্ট আসনের জন্য টিকিটের দাম রাখা হয় ১৪৯ রুপি। বর্তমান সময়ে
যেখানে চলচ্চিত্রের প্রচারণায় বিপুল অর্থ ব্যয় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভরতা বেড়েছে,
সেখানে আমির খান-এর এই উদ্যোগকে ব্যতিক্রমী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই কৌশল সিনেমাটির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন