পারিবারিক সিরিজ এটা আমাদেরই গল্প-এর যাত্রা শেষ হতে যাচ্ছে এক বিশেষ আয়োজনে। ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রচারিত হবে সিরিজটির ৫২তম ও শেষ পর্ব। তবে শেষ পর্বটি সাধারণ কোনো পর্ব নয়—দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক।
প্রযোজনা প্রতিষ্ঠান
সিনেমাওয়ালার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল এপিসোডটি নির্মিত হয়েছে ‘মেগা এপিসোড’
হিসেবে, যার দৈর্ঘ্য প্রায় ৯২ মিনিট। যেখানে সিরিজটির অন্যান্য পর্বের দৈর্ঘ্য ছিল
সাধারণত ২৫ থেকে ২৮ মিনিট। শেষ সপ্তাহে সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। নির্ধারিত সময়
অনুযায়ী ৫১তম পর্ব ৬ মে প্রকাশের কথা থাকলেও তা একদিন পিছিয়ে ৭ মে প্রচারিত হবে। এরপর
৮ মে মুক্তি পাবে চূড়ান্ত পর্ব। অর্থাৎ, টানা দুই দিনে—৭ ও ৮ মে দর্শকরা দেখতে পাবেন
সিরিজটির শেষ দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সিরিজটির রচয়িতা ও নির্মাতা মুহাম্মদ মোস্তফা
কামাল রাজ জানান, দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতেই এই মেগা এপিসোডের আয়োজন।
তার ভাষায়, “এটা
আমাদেরই গল্প আমার স্বপ্নের একটি কাজ। দর্শকদের ভালোবাসায় এটিকে সুন্দরভাবে শেষ করতে
পারছি—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।” ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে চ্যানেল আই-তে সপ্তাহে
দুই দিন প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করে সিরিজটি। পাশাপাশি ইউটিউবের সিনেমাওয়ালা
চ্যানেলেও নিয়মিত প্রকাশিত হয়েছে প্রতিটি পর্ব, যা দেশ-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা
পেয়েছে। পারিবারিক আবহ, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন গল্পের কারণে শুরু থেকেই আলোচনায়
ছিল সিরিজটি। নির্মাতাদের দাবি, একাধিক পর্ব ইতোমধ্যেই কোটি ভিউ অতিক্রম করেছে এবং
সামাজিক যোগাযোগমাধ্যমে পেয়েছে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া। পাকিস্তানি সিরিয়াল কাভি
মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান
সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল এবং সুনেরাহ বিনতে কামাল।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি এবং অদিতি জামান স্নেহা-কে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন আদিত্য মনির। সিরিজটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর এবং সংগীতায়োজনও করেছেন আরফিন রুমি। সব মিলিয়ে, একটি সফল ও আলোচিত ধারাবাহিকের সমাপ্তি ঘটছে বড় পরিসরে। দর্শকদের প্রত্যাশা—এই মেগা এপিসোডই হয়ে উঠবে সিরিজটির সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় অধ্যায়।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন