বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হবে। আগামীকাল সোমবার (১১ মে) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড সম্মাননা জানানো হবে।
বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মা ও সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন মাকে নির্বাচিত করা হয়।
রোববার (১০ মে) রাজধানীর পুরানা পল্টনে আজাদ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন আজাদ প্রোডাক্টস (প্রাইভেট) লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, শরিয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক তৌহিদা ফারুকী বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. রিতা সেন।
আজাদ প্রোডাক্টস বিগত ২০০৩ সাল থেকে প্রতি বছর বিশ্ব মা দিবসে বিশেষ অবদান রাখা মায়েদের সম্মাননা জানানোর উদ্দেশ্যে ‘রত্নগর্ভা মা’ পদক বা সম্মাননা দিয়ে আসছে।
সন্তানদের সুশিক্ষিত ও সফল করে গড়ে তোলায় মায়েদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মাননা চালু করেন আজাদ প্রোডাক্টস-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। গেল বছরে ৩৫ জন মাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। যা ছিল ২২তম আয়োজন। এবছর ২৩তম আয়োজনেও রত্নগর্ভ অ্যাওয়ার্ড পাচ্ছেন ৩৫ জন মা।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন