সংবাদ

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর রাবি, র‌্যাগিং করলে কঠোর ব্যবস্থা

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:২৯ পিএম

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর রাবি, র‌্যাগিং করলে কঠোর ব্যবস্থা

নতুন স্বপ্ন, নতুন বন্ধু আর নতুন এক জীবনের সূচনায় মুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর মধ্য দিয়ে র‌বিবার (১০ মে) প্রাণ ফিরে পেয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিদ্যাপীঠ। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

নবীনদের স্বাগত জানাতে বিভাগগুলোর সামনে ছিল বর্ণিল আয়োজন। রঙিন আলপনা, ফুল, নান্দনিক নকশা ও সৃজনশীল সাজসজ্জায় সাজিয়ে তোলা হয় একাডেমিক ভবনগুলোর প্রাঙ্গণ। বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল, কলম, কারিকুলাম, ক্লাস রুটিনসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। ওরিয়েন্টেশন পর্বে শিক্ষকেরা নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা, একাডেমিক পরিবেশ ও শিক্ষাজীবনের নানা দিক সম্পর্কে দিকনির্দেশনা দেন।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নবীন শিক্ষার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ে। জোহা চত্বর, বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, ইবলিশ চত্বর, টুকিটাকি চত্বর ও আমতলায় দলবেঁধে আড্ডা দিতে দেখা যায় নতুন শিক্ষার্থীদের। হাতে ফুল নিয়ে নতুন বন্ধুদের সঙ্গে ক্যাম্পাস ঘুরে দেখছেন অনেকে। কেউ আবার প্যারিস রোডসহ বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখতে ব্যস্ত ছিলেন ছবি তোলায়। নবীনদের সঙ্গে ক্যাম্পাসে এসেছেন অনেক অভিভাবকও।

ওরিয়েন্টেশন শেষে মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনে কথা হয় অর্থনীতি বিভাগের নবীন শিক্ষার্থী সাকিব আহমেদের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, “এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নেবে, সত্যিই ভাবিনি। ক্লাসের নতুন বন্ধু ও সিনিয়র ভাইয়েরা সবাই আন্তরিক। মনে হচ্ছে, আমি আজ এক নতুন পরিবার পেয়েছি।”

বগুড়া থেকে আসা নৃবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান অনির চোখে-মুখেও ছিল উচ্ছ্বাস। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। মনে হচ্ছে নতুন পরিবার পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিষ্টাচার সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছি।”

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সনেট বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশকে দেখছেন সম্ভাবনা ও চ্যালেঞ্জের জায়গা হিসেবে।

তিনি বলেন, “দীর্ঘ ভর্তি যুদ্ধ শেষে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চাই। সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই।”

এদিকে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এটি শিক্ষার পরিবেশ নষ্ট করার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। কেউ র‌্যাগিং করলে বা কাউকে র‌্যাগিংয়ে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগের সভাপতির অনুমতি ছাড়া অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীনদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় জীবন তাদের জন্য আনন্দময় ও মধুর হোক। একইসঙ্গে আমি সতর্ক করে দিতে চাই, র‌্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। এতে কেউ জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তি‌নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর রাবি, র‌্যাগিং করলে কঠোর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত