সংবাদ

ধর্ষণ ও আত্মগোপনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

ধর্ষণ ও আত্মগোপনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা এবং ‘গুমের নাটক’ সাজানোর অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

র‌বিবার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘বাহ শফিক চমৎকার, ধর্ষকের পাহারাদার’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘তুই ধর্ষক, তুই ধর্ষক, জামাত-শিবির ধর্ষক’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, গুম ও অপহরণের ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা হচ্ছে এবং অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সংগঠনটির কিছু নেতাকর্মী ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত বলেও দাবি করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন,“১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতা ও লাল-সবুজের পতাকার বিরোধিতা করেছিল, সেই রাজাকারদের উত্তরসূরিরা আজ ইসলামের মুখোশ পরে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। তারা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং নারী নির্যাতনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।”

পরিচয় গোপন করে অসমাজিক কর্মকান্ডে জড়িত উল্লেখ করে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে যেমন গণআন্দোলন গড়ে উঠেছিল, তেমনি বর্তমানে যারা পরিচয় গোপন করে অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।”

উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ এবং জোরপূর্বক ভ্রূণ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে কুমিল্লা জেলা পুলিশের দাবি, জিসান মিয়া প্রধান অপহরণের শিকার হননি। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিজের প্রকৃত পরিচয় গোপন করে এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের পর আইনি জটিলতা এড়াতে তিনি আত্মগোপনে যান। শনিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

ধর্ষণ ও আত্মগোপনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত