যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও লেবাননে থামছে না ইসরায়েলি তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও মানবিক মানদণ্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল তাদের বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে। বিশেষ করে প্যারামেডিক ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে তারা নতুন সব অপরাধ যোগ করছে। সর্বশেষ হামলায় বিন্ত জবেইল জেলার কালাউইয়া এবং তিবনিন এই দুটি স্থানে স্বাস্থ্যসেবা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল সরকার ও হিজবুল্লাহর মধ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। চলমান এই যুদ্ধবিরতি বর্তমানে তৃতীয় সপ্তাহে পড়লেও বাস্তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে এবং অস্ত্র তুলে নিচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানে এখন পর্যন্ত মোট ২ হাজার ৮৪৬ জন প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের ১৩০টিরও বেশি হামলায় এ পর্যন্ত অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন